Online Desk
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যাক্স গ্রুপের বীমা দাবি দ্রুত পরিশোধ করল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যাক্স গ্রুপের বীমা দাবি দ্রুত পরিশোধ করল দেশ জেনারেল ইন্স্যুরেন্স

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের ২(দুই)টি নৌ-কার্গো বীমা দাবী পরিশোধ করেছেন। উক্ত দাবীটি ছিল গত ১৮ অক্টোবর ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীমাগ্রহীতা ম্যাক্স গ্রুপের বীমা দাবির বিপরীতে ২ (দুই) টি নৌ-কার্গো বীমার ক্ষতিপূরনের দাবী। যার পরিমান ছিল (৬,২৬,০৭৬+১০,০৮,২০০)= মোট ১৬,৩৪,২৭৬.০০ টাকা। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দাবী উত্থাপনের সাথে সাথে তা পরিশোধের যথাযথ উদ্যোগ গ্রহন করেছে এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্ভে রিপোর্ট প্রাপ্তির পরই দাবীটি পরিশোধ করা হয়।

গ্রাহকস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারী-ডিসেম্বর, ২০২৫ সালে কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে মোট প্রায় ১ কোটি ৮১ লক্ষ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে।

পরিশোধিত দাবিগুলোর মধ্যে রয়েছে অগ্নি বীমা, মোটর বীমা, মেরিন বীমা ও অন্যান্য নন-লাইফ বীমা দাবি। সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

১ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা, জনাব মোহাম্মদী খানম ২ (দুই) টি নৌ-কার্গো বীমা দাদীর চেক ম্যাক্স গ্রুপের জনাব মোঃ মাহমুদ হুসেইন, ডিজিএম, কর্পোরেট ফিন্যান্স এর হাতে তুলে দেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জনাব মোঃ জিয়াউল হক, বিভাগীয় প্রধান দাবী ও পুনঃবীমা বিভাগ এবং ম্যাক্স গ্রুপের পক্ষে মুখ্য অর্থায়ন কর্মকতা জনাব মোঃ শহিদুল ইসলাম খান, জনাব খালেদ বিন হোসেন, ডিজিএম, টেকনিক্যাল, এবং ইঞ্জি: রাহাদ আহমেদ রুমান, সহ-ব্যবস্থাপক প্রমুখ।

এ প্রসঙ্গে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর-মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম বলেন,

“গ্রাহকের দাবি দ্রুত ও ন্যায়সংগতভাবে পরিশোধ করাই আমাদের প্রধান অঙ্গীকার। বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছি।”

ভবিষ্যতেও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড গ্রাহকবান্ধব বীমা সেবা প্রদানের মাধ্যমে দেশের বীমা খাতের টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১০

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১১

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১২

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৩

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৪

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৫

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৬

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৭

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৮

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৯

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

২০