Ibrahim Atiullah Anik
২২ নভেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোগাড়ী সেবার প্রতিশ্রুতিতে ‘বাঁশখালী এন্টারপ্রাইজ’-এর জমকালো উদ্বোধন

অটোগাড়ী সেবার প্রতিশ্রুতিতে 'বাঁশখালী এন্টারপ্রাইজ’-এর জমকালো উদ্বোধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারের উত্তর পার্শ্বে (মীরপাড়া) আছিয়া-বশর মার্কেটে শনিবার (২২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অটোগাড়ী, ব্যাটারি ও যন্ত্রাংশ বিক্রয়-বিতরণে আধুনিক সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান ‘বাঁশখালী এন্টারপ্রাইজ’। দক্ষিণ চট্টগ্রামে অটোগাড়ীর একটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্র হিসেবে এটি এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করেছে।

এ অঞ্চলের একমাত্র অনুমোদিত মিশুক পরিবাহন ডিলারশিপ পাওয়ায় প্রতিষ্ঠানটি অটোগাড়ী কেনা-বেচায় নতুন আস্থার কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ব্যাটারি ব্র্যান্ড-লুকাস, স্পার্ক, গ্লোবাট, স্পার্ক কিং, ট্যাঙ্ক, উল্কা, গ্লোব অয়েল এবং ডানলপ টায়ার্সসহ নির্ভরযোগ্য আইপিএস-ইউপিএস ব্যাটারি, স্ট্যাবিলাইজার, ব্যাটারি চার্জার ও সর্বাধুনিক গাড়ির ব্যাটারি এখানে পাইকারী ও খুচরা বিক্রি হবে।

প্রতিষ্ঠানটিতে পাওয়া যাবে জনপ্রিয় অটোগাড়ীর সব মডেল-মিশুক, বিভাটেক, অরিজিনাল সেন্ডি, মিনি বোরাক, অটো ভ্যান, শিনসানসহ বিভিন্ন নতুন অটোমডেল ও সব ধরনের যন্ত্রাংশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ‘বাঁশখালী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। মানসম্পন্ন সেবা ও গ্রাহকের আস্থা অর্জনের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিম আফরোজ, বাঁশখালী শাখার পরিচালক মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, রহিম আফরোজের এক্সিকিউটিভ ডিরেক্টর ফারাজে রহিম, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, প্রোপাইটর মো. জাহেদুল ইসলাম।

মো. আবু ইউসুফ বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য মানসম্পন্ন অটোগাড়ী ও ব্যাটারির একটি সম্পূর্ণ সেবা কেন্দ্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা সেরা পণ্য এবং সেরা সেবার নিশ্চয়তা দিচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাঁশখালীবাসীর জন্য আধুনিক অটোগাড়ী ও ব্যাটারি সেবায় নতুন অধ্যায়ের সূচনা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০