৯ মে ২০২০, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা ভাইরাসের উদ্বুদ্ধ পরিস্থিতি ও রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাজধানীতে বাজার তদারকি অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৯ মে) রাজধানীর মৌলভীবাজার মসলার পাইকারি বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা রহমান ও উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস প্রমুখ।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রচার সংরক্ষণ না করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব অভিযানে দেখা যায়, পাইকারি বাজারে জিরার দাম ২৭৮ টাকা বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা করে, লবঙ্গ ৫৩১ টাকা পাইকারী বাজারে বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে সাড়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা দরে।

এ সময় ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার শারীরিক দূরত্ব বজায় রেখে ভোক্তা এবং ব্যবসায়ীদের পণ্য ক্রয়-বিক্রির করার জন্য অনুরোধ করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অহেতুক বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১০

ঈদের ছুটি আরও বাড়ল

১১

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১২

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৩

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৪

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৫

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৮

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৯

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

২০