Bhorer Darpan Online
১১ জুলাই ২০২০, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইনে কোরবানির গরু কিনবেন -বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোরবানির পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিএনসিসি ডিজিটাল হাট’ থেকে গরু কিনতে চান। আজ শনিবার (১১ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানির পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এটুআই ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহযোগিতায় এই ই-হাটের কার্যক্রম চলবে।

টিপু মুনশি বলেন, মানুষ সময়ের প্রয়োজনে স্বাস্থ্য সুরক্ষার জন্য সকলে ঘরে ঢুকে গেছে। ইতোমধ্যে আমরা একটি ঈদ উদযাপন করেছি। আর একটি ঈদ আসন্ন। যেটা হলো কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে মানুষের মনে উৎসাহ বেশি থাকে পশু কোরবারি দেয়ার জন্য। তবে এ বছরের কোরবানির ঈদ অন্য সব বছরের মতো হবে না করোনার জন্য। তাই সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, আসন্ন কোরবানিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম এ সময়ের জন্য প্রয়োজন ছিল। তাই ডিএনসিসি ডিজিটাল হাট সময়োপযোগী একটি পদক্ষেপ। মানুষ যাতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কোরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্মের জন্য ই- কর্মাস ও ডিএনসিসিকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমিও এই অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ডিজিট্ল পদ্ধতিতে গরু কিনতে চাই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশেনের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন। এছাড়া যুক্ত ছিলেন সিপিডির সিনিয়র গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট শমী কায়সার শুভেচ্ছা বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০