Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে শিক্ষার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি – মেজর হাফিজ

অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে শিক্ষার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি - মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে। নির্বাচিত সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে।

বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে আওয়ামীলী নানা ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক-যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১০

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১২

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৩

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৪

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৬

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৭

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৮

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

২০