Ibrahim Atiullah Anik
১৮ ডিসেম্বর ২০২৫, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গ্রেপ্তার ছাড়িয়েছে ৪ হাজার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গ্রেপ্তার ছাড়িয়েছে ৪ হাজার

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনীর বিশেষ এই অভিযানে ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, আটটি ককটেল, পাঁচটি গুলি, ৯টি কার্তুজ, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ছয়টি গ্যাস সেল, ১২টি দেশীয় অস্ত্র ও দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯০৪টি যানবাহন তল্লাশি করেছে।
অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–ওয়ান)’ শুরু করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০