Online Desk
৬ জানুয়ারী ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে মুখে খাবার তুলছে সুন্দরবন থেকে উদ্ধার বাঘটি

অবশেষে মুখে খাবার তুলছে সুন্দরবন থেকে উদ্ধার বাঘটি

খুলনা ব্যুরো: সুন্দরবনে শিকারির ফাঁদে আটকা পড়া বাঘটি অবশেষে মুখে তুলেছে খাবার। সোমবার ৫ জানুয়ারি সন্ধ্যায় মুরগির মাংস ও গরুর কলিজা দেয়া হলে মুখে তুলে খেয়েছেন বাঘটি । এ ছাড়া স্যালাইন মিশ্রিত পানি পান করেছেন প্রাণীটি। বর্তমানে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে বাঘটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইমের তত্ত্বাবধানে বাঘের চিকিৎসা চলছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ফাঁদের কারণে বাঘটির সামনের বাম পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। ফাঁদটি ধারালো ও মজবুত হওয়ায় পায়ের নিচের অংশে রক্ত চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। সেখানে ঘায়ের মতো তৈরি হয়েছে। উদ্ধারের পর সেখানে জীবাণুনাশক স্প্রে দিয়েছেন চিকিৎসকরা। বাঘটি এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। আপাতত বাঘের খাঁচাটি ঢেকে রাখা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকারের পাতা ফাঁদে আটকা পড়া বাঘটি উদ্ধার করে বন বিভাগ। পূর্ণবয়স্ক স্ত্রী প্রজাতির বাঘটির ওজন প্রায় ১০০ কেজি। প্রায় ৪-৫ দিন ধরে বাঘটি আটকা ছিল বলে ধারণা করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। রোববার সন্ধ্যায় ট্রানকুইলাইজার গান ব্যবহার করে অচেতন অবস্থায় বাঘটি খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। বর্তমানে সেখানেই রয়েছে বাঘটি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, এখন একটু ভালোর দিকে বলা চলে। বাঘটিকে আনার পর খাবার মুখে নিচ্ছিল না। মুরগি ও গরুর কলিজা দেওয়া হয়েছিল। অবশেষে সোমবার সন্ধ্যায় কিছুটা খাবার খেয়েছে। বাঘটি স্যালাইন মিশ্রিত পানি পান করছে।

তিনি বলেন, কয়েকদিন ধরে বন্দি থাকার কারণে বাঘটি এক ধরনের ট্রমার মধ্যে রয়েছে। রোববার সারারাত খাঁচা থেকে বের হয়নি। সোমবার দুপুর পর্যন্ত মাত্র দুইবার বের হয়েছে। মানুষ দেখে তার মধ্যে যেন আতঙ্ক তৈরি না হয়, এজন্য খাঁচার চারপাশে ঢেকে দেওয়া হয়েছে। কেন্দ্রের ভেতর কোনো মানুষ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রথমে বাঘটিকে আস্ত মুরগি দেওয়া হয়েছিল। না খাওয়ায় পরে মুরগি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়। দুপুর পর্যন্ত সেটিও মুখে দেয়নি। তাকে গরুর কলিজা দেওয়ার প্রক্রিয়া চলছে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে বাঘটি দুর্বল হয়ে পড়ে। খাবার না খাওয়ায় কিছুটা দুশ্চিন্তা হচ্ছিল। অবশেষে সন্ধ্যায় খাবার খেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০