Online Desk
১০ জানুয়ারী ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে ‘আইএফআইসি ব্যাংক পিএলসি বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিগত বছরের সাফল্য পর্যালোচনা এবং নতুন বছরের কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ এবভাদুল ইসলাম, জনাব কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ, জনাব মোঃ গোলাম মোস্তফা এবং জনাব মুহাম্মদ মনজুরুল হক। এছাড়াও উক্ত সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন বলেন, ‘দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী, স্বন্দ ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলাই আইএফআইসি ব্যাংকের প্রধান লক্ষা। সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের পাশাপাশি বাবসায়িক মডেলে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।। এই লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেণে আমাদের পরিচালনা পর্ষদ পূর্ণ সমর্থন ও সহযোগিতা দিতে বদ্ধপরিকর।”

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত পরিচালকগণ সুশাদন, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি, নিয়ন্ত্রক কাঠামো, খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং ভবিষ্যত কৌশলগত পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে ব্যাংকের চিফ ডাইন্যান্সিয়াল অফিসার ২০২৫ সালের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক সূচক ও অর্জনসমূহ নিয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন।

সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২৪টি শাখাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আযোজিত এই সম্মেলনটি একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমায় হয়, যেখানে শাখা ব্যবস্থাপকগণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০