Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৭৪ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৭৪ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইএফআইসি ব্যাংকের ৭৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করা হয়েছে। এই পদোন্নতি কর্মীদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের।

হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ২৯ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা এবং ওমান এক্সচেঞ্জ এলএলসি থেকে আরো ৪৫ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভার্চুয়ালী পদোন্নতি পত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দক্ষ ও উদ্যমী মানবসম্পদই ব্যাংকের অগ্রযাত্রার প্রধান শক্তি। ভবিষ্যতেও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আরও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ব্যাংকের সাফল্য ও গ্রাহকসেবায় ইতিবাচক অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।”

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০