Bhorer Darpan
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন ভেঙে স্কুলের কার্যালয়েই সংবাদ সম্মেলন: ইউএনও’র কাছে অভিযোগ

আইন ভেঙে স্কুলের কার্যালয়েই সংবাদ সম্মেলন: ইউএনও’র কাছে অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও তার শ্যালিকা সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তার নিজেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়ম থেকে বাঁচতে আইন বহির্ভূতভাবে স্কুল কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনাকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান মোল্লার দেওয়া অভিযোগের কপি থেকে জানা যায়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্ব) দুপুরে স্কুল কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু একটি বেসরকারি কার্যালয়, সেখানে সংবাদ সম্মেলন করা সম্পূর্ণ বেআইনি কাজ।

সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়টি দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির জন্য পরিচিত। জেলা প্রশাসক ও মাউশির তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন-ভাতা (এমপিও) বন্ধ করে দেওয়া হয়েছে। এ সত্ত্বেও নিজেদের বাঁচানোর জন্য তারা এই পথ বেছে নিয়েছেন।

উল্লেখ্য, ঘুষের বিনিময়ে এমপিও পুনর্বহালের চেষ্টার অভিযোগে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আগেই মানববন্ধনে সরব হয়েছিলেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও অভিযুক্ত শিক্ষকেরা মাউশির পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম শিশিরের সঙ্গে আঁতাত করে বেতন চালুর চেষ্টা করছেন। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ টানা ১৬ বছর ধরে তার শ্বশুরকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে রেখেছিলেন এবং একটি বাতিল হওয়া কমিটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এছাড়া, সহকারী প্রধান শিক্ষকের হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির প্রমাণও পাওয়া গেছে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুলে এ ধরনের সংবাদ সম্মেলন করতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০