১১ মে ২০২০, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলের আয়োজক হতে চায় মধ্যপ্রাচ্যের দেশ

করোনাভাইরাসের প্রভাবে স্থগিত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি এই লিগ আয়োজন না হলে যে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) তা আগেই জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আইপিএল আয়োজন না হলে ৫ হাজার কোটি রুপির বেশি ক্ষতির সম্মুখীন হবে আয়োজকরা। মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট বাতিল হলে ধাক্কাটা ভারতের অর্থনীতিতেও পড়বে।

 চলতি বছরের মার্চে শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টির জনপ্রিয় এই আসর। করোনার প্রকোপ বাড়তে থাকলে ভারতে লকডাউনের সময়ও বাড়তে থাকে।
আগের ঘোষণা অনুযায়ী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল। প্রাথমিকভাবে পিছিয়ে ১৫ এপ্রিলের দিন ঘোষণা করা হয়েছিল। শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হয় বিসিসিআইকে।
এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইপিএলের আয়োজক হওয়ার ইচ্ছা পোষণ করেছিল। প্রতিবেশী দেশটির ক্রিকেট সংস্থার সভাপতি শাম্মি সিলভার সেই প্রস্তাবে পাত্তা দেয়নি ভারতীয় বোর্ড।
এবার আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব। ভারতের তুলনায় অপেক্ষাকৃত কম করোনা সংক্রমণ সৌদিতে। তাই এবারের আইপিএলের আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে বিসিসিআইকে। ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল এই খবরের সত্যতা স্বীকার করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন এই বিসিসিআই কর্তা।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে প্রাধান্যের বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০