bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবেন না পিসিবি প্রধান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

করোনা ভাইরাসের কারণে ভারতে নতুন করে লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এতেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলমান বছরে আইপিএলের জন্য অনেকে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরকে ভাবছে। কিন্তু এই তিন মাসেই আবার বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের সূচি রয়েছে। অন্যদিকে অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে গুঞ্জন রয়েছে এশিয়া কাপ বাতিল বা পিছিয়ে আইপিএল হতে পারে। কিন্তু এমন গুঞ্জনে চোটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পিসিবির ওপর। যদিও ভারতের সঙ্গে রাজনৈতিক কারণে নিজ দেশে টুর্নামেন্টটি আয়োজনে বাধা পেয়েছে সংস্থাটি। তাই নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে। কিন্তু এহসান মানি আগাম জানিয়ে দিলেন, আইপিএল আয়োজন করার জন্য যদি এশিয়া কাপ বাতিল করা হয় অথবা পেছনোও হয়, তা তিনি মেনে নেবেন না।

গুঞ্জন হলেও অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু হুঁশিয়ারি দিয়ে পিসিবি প্রধান বলেন, ‘এশিয়া কাপ বাতিল করে অথবা পিছিয়ে দিয়ে আয়োজন করা হতে পারে আইপিএল এমনটি শুনেছি এবং পড়েওছি । অনেকেই এ বিষয়ে আলোচনা করছে। কিন্তু একটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকা ভালো। এশিয়া কাপ কিন্তু শুধুমাত্র ভারত ও পাকিস্তানের প্রতিযোগিতা নয়। বেশ কয়েকটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হয়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ক্রিকেট শুরু হলে এশিয়া কাপ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিৎ। কারণ এই প্রতিযোগিতার ওপরে বেশ কয়েকটি দেশের ক্রিকেট ভবিষ্যৎ নির্ভর করে।’

মানি আরও যোগ করেন, ‘এই পরিস্থিতিতে ক্রিকেট শুরু করা কঠিন। মানুষের জীবন কী করে বাঁচানো যায় তা নিয়েই ভাবতে হবে। ক্রিকেট নিয়ে ভাবার সময়  এখন নয়। তবে এশিয়া কাপ না হলে অনেক ক্রিকেট সংস্থারই আর্থিক ক্ষতি হয়ে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১০

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১১

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১২

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৩

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৪

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৫

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৬

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৭

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৮

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৯

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০