Shakil Shah
১৯ জানুয়ারী ২০২২, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

ভোরের দর্পণ ডেস্ক:

২০২১ সালটা দারুণ কেটেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। গেল বছর দারুণ বোলিংয়ে ঘোল খাইয়েছেন বাঘা বাঘা ব্যাটারদেরও। তারই স্বীকৃতি মিলল আজ। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়েছে তার। এ তালিকায় একমাত্র বাংলাদেশি তিনিই।

দারুণ বৈচিত্র্য আর গতির হেরফেরে গেল বছরে টি-টোয়েন্টি আঙিনায় দারুণ নৈপুণ্যই দেখিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের শুরু ও শেষের দিকের আগুনে বোলিংয়ে তিনি গেল বছর তুলে নিয়েছেন ২৮ উইকেট। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে প্রতিটি উইকেট তুলেছেন তিনি।

তার দুর্বোধ্য বোলিং যে ব্যাটারদের ভুগিয়েছে বেশ। তার প্রমাণই মিলছে তার ইকনমি রেটে। গেল বছর কিপটে বোলিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি দিয়েছেন ওভারপ্রতি কেবল ৭ রান।

এমন নৈপুণ্যের কারণেই তিনি জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। তবে তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ অবশ্য এই তালিকায় স্থান পাননি।

বাংলাদেশি অন্য খেলোয়াড়রা অবশ্য ভারত থেকে সান্ত্বনা খুঁজতে পারেন। ভারতীয় দল থেকে যে একজন ক্রিকেটারেরও জায়গা হয়নি এই তালিকায়!

চমকের শেষ এখানেই নয়। তালিকায় আরেক চমক হিসেবে এসেছে গেল বছর বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার খেলোয়াড়ের সংখ্যা। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলেও আইসিসির বর্ষসেরা দলে আছেন কেবল দুই অজি ক্রিকেটার। তারা হলেন- মিচেল মার্শ ও জশ হেইজেলউড।

সেই অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। সেই পাকিস্তান থেকেই কি-না এই একাদশে সবচেয়ে বেশি ৩ (তিন) ক্রিকেটার জায়গা পেয়েছেন এই তালিকায়! অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আছেন, সঙ্গে যোগ দিয়েছেন দলটির পেসার শাহিন শাহ আফ্রিদিও।

চমক আছে আরও! গেল বছর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার তিন জন খেলোয়াড় আছেন এখানে। ক্রিকেটার তিন জন হলেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি। এছাড়াও আইসিসির বর্ষসেরা একাদশে আছেন ইংল্যান্ডের ব্যাটার জস বাটলার ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে বিশ্বকাপ ফাইনালিস্ট নিউজিল্যান্ড থেকে একজনও নেই এই তালিকায়।

এক নজরে আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশ
জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হেইজেলউড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শাহিন আফ্রিদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০