Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের মতো বিএনপি হালুয়া রুটির রাজনীতি করে না, কোন দিন করবে না – ড. মঈন খান

আওয়ামী লীগের মতো বিএনপি হালুয়া রুটির রাজনীতি করে না, কোন দিন করবে না - ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি: আওয়ামী লীগের মতো বিএনপি হালুয়া রুটির রাজনীতি করে না,কোন দিন করবেও না। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তি বিএনপি। আপনারা একদিন কষ্ট করে ধানের শীষে ভোট দিন। আমি পরবর্তী ৫ বছর আপনাদের সেবা করে যাব। আমরা আদর্শের রাজনীতি করি। বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। আওয়ামীলীগের মতো হালুয়া- রুটির রাজনীতির বিএনপি করে না।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নরসিংদী -০২ (পলাশ) নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে মঈন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া ছাত্রদল নেতা সজিব ভূইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের সঙ্গে মঈন খান কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১০

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১১

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১২

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৩

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৪

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৫

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৬

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৭

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

২০