Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে সাপ্লাই চেইন ফাইন্যান্স চুক্তি করল এনসিসি ব্যাংক

আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে সাপ্লাই চেইন ফাইন্যান্স চুক্তি করল এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক আকিজ রিসোর্স গ্রুপের ছয়টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান—আকিজ এসেনশিয়ালস লিমিটেড, হাশেম রাইস মিলস লিমিটেড, আকিজ এগ্রো ফিড লিমিটেড, আকিজ ইস্পাত লিমিটেড, নবায়ন ট্রেডার্স লিমিটেড এবং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মনোনীত সরবরাহকারীদের জন্য একটি সমন্বিত সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা চালু করা হবে। কৌশলগত এই সহযোগিতার আওতায় সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের সুপারিশকৃত যোগ্য ও স্বনামধন্য সরবরাহকারীদের এনসিসি ব্যাংক অভ্যন্তরীণ নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা প্রদান করবে।

ঢাকার মতিঝিলে অবস্থিত এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের পরিচালক মোঃ রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব ব্রাঞ্চ অ্যান্ড বিজনেস মুফতি মোস্তাফিজুর রহমান এবং আকিজ রিসোর্স গ্রুপের চীফ ট্রেজারি অফিসার শেখ সাদী, ডেপুটি চীফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেন, আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে এনসিসি ব্যাংক টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, সরবরাহকারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি আরও বলেন, সুপরিচিত বাজার ব্যবস্থাপনা ও কার্যকর পরিচালনার জন্য পরিচিত আকিজ রিসোর্স গ্রুপের কোম্পানিগুলোর সঙ্গে এই সমঝোতা সাপ্লাই চেইনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি টেকসই ব্যবসায়ীক অংশীদারিত্বের সূচনা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০