২৩ মে ২০২০, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আক্রান্তে দ্বিতীয় স্থানে ব্রাজিল, শীর্ষে যুক্তরাষ্ট্র

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের হিসেবে রাশিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।

 ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২১ হাজার ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, ১৬ লাখ। আর তৃতীয়স্থানে থাকা রাশিয়ার আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার।

তবে বিশেষজ্ঞরা জানান, ব্রাজিলে করোনাভাইরাস সংক্রমণের চিত্র আরও ভয়াবহ। টেস্টের সংখ্যা বাড়ানো হলে দেশটিতে মোট আক্রান্ত বর্তমান সংখ্যা থেকে ১৫ গুণ বা এর বেশি বাড়তে পারে।

এদিকে ২৪ ঘণ্টায় ব্রাজিলে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নতুন মৃত্যু ১,০০১ জন। এই নিয়ে চার দিনের মধ্যে তিন দিনই এক হাজারের বেশি মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দক্ষিণ আমেরিকা এখন করোনাভাইরাস মহামারির ‘নতুন এপিসেন্টারে’ পরিণত হয়েছে।

ডব্লিউএইচও জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক রায়ান বলেন, এই অঞ্চলের অধিকাংশ দেশ নিয়েই উদ্বেগ রয়েছে। তবে এই মুহূর্তে ব্রাজিলই সবচেয়ে বেশি আক্রান্ত।

মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বাড়ছে দেশটিতে। নতুন ১ হাজার ছাড়ানো মৃত্যু নিয়ে মৃতের মোট সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এই তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি। ওপরে থাকা পাঁচটি দেশ- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স।

আক্রান্ত-মৃত্যু ব্রাজিলে বার বাড়ন্ত থাকলেও এটাকেই পিক পয়েন্ট ধরা হচ্ছে না। জুনের দিকে সংক্রমণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০