Ibrahim Atiullah Anik
২২ ডিসেম্বর ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন সুষ্ঠ ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে প্রশাসন নিশ্চিত করবে

আগামী নির্বাচন সুষ্ঠ ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে প্রশাসন নিশ্চিত করবে

আগামী নির্বাচন সুষ্ঠ অবাদ নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে প্রশাসন নিশ্চিত করবে বলে ঘোষনা দিয়েছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে সরকার প্রশাসনে ব্যাপক রদবদল করে প্রশাসনকে ঢেলে সাজিয়েছে। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ন এ নির্বাচন একদিকে জাতীয় সংসদ নির্বাচন অন্যদিকে গণভোটের নির্বাচন।

এ গণভোট উপলক্ষে আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। গণভোট সম্পর্কে জনগনকে সচেতন করা হবে। পিরোজপুর জেলার সকল ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সুষ্ঠ ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত্ব আহবান আপনারা নিজেদের ভিতরে সহিংসতা দুর করে সম্প্রতি বজায় রেখে নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচনের আচরনবিধি মেনে চলবেন।

নির্বাচনকালীন সময়ে আচরনবিধির ব্যাপারে প্রশাসনের নজরদারি থাকবে। প্রশাসন নিরপক্ষ থাকবে কারও প্রতি পক্ষ পাতিত্বের কোন সুযোগ নেই। যিনি আইন ভঙ্গ করবেন তিনি অবশ্যই আইনের আওতায় আসবেন সে যে দলের নেতা বা কর্মিই হননা কেন তাকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। সোমবার দুপুরে স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক নির্মুলের বিষয়ে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে, মাদক নির্মুলের জন্য শুধুমাত্র প্রশাসন একমাত্র হাতিয়ার নয়। আপনাদেরকে আপনাদের ভিতরে প্রতিবাদী মনোভাব ও সামাজিক মুল্যবোধ জাগ্রত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনের সংকীর্নতা দুর করতে একতাবদ্ধ থাকতে হবে। তিনি শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক মুল্যবোধ শিখান।

সামাজিক ব্যাধি দুর করতে শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের সচেতন করেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ,সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, স্বরূপকাঠি পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহাবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. মো. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন,শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মাসুম কামাল হাওলাদার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু প্রমুখ। এদিন জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, ভুমি অফিস,বিসিক শিল্প নগরী ও ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০