bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগাম ব্যবস্থা না নেয়ার মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্থনি ফৌসি বলেছেন, কোভিড-১৯ (করোনাভাইরনাস) ঠেকাতে যুক্তরাষ্ট্র যদি আগে থেকেই ব্যবস্থা নিত, তাহলে হয়তো আরও অনেক জীবন বেঁচে যেত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসেসের ডিরেক্টর ও হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্টা ড. অ্যান্থনি ফৌসি।

তিনি বলেন, ‘আমরা যদি শুরুতেই সঠিক অবস্থানে থাকতাম, সবকিছু বন্ধ করে দিতাম, তাহলে অবস্থা হয়তো ভিন্ন হতে পারত।’

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের অন্যসব দেশ থেকে সবচেয়ে বেশি-সাড়ে ৫ লাখেরও বেশি। মারা গেছে ২২ হাজারের বেশি। দেশটিতে সবচেয়ে বেশি ‍নিধনযজ্ঞ চালাচ্ছে নিউইয়র্কে। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৪১৫ জন, আর মারা গেছে ৯ হাজার ২৮৫ জন।

তবে মে-র শুরুতে যুক্তরাষ্ট্রের কিছু কিছু এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে মনে করেন দেশটির শীর্ষ এই স্বাস্থ্য কর্মকর্তা।

এর আগে ১৬ মার্চ করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার (সোশ্যাল ডিসটেন্সিং গাইডেন্স) ব্যাপারে গাইডলাইন দেয় ট্রাম্প প্রশাসন। বর্তমানে ওই গাইডলাইন এপ্রিলের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে স্বাস্থ্য কর্মকর্তা ড. অ্যান্থনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে (বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে) সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নীতিকে কঠোরভাবে মেনে চলা হলেও করোনায় মারা যাবে অন্তত এক থেকে প্রায় আড়াই লাখ মার্কিনি।

সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০