২৬ মে ২০২০, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়া যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা, স্বামীসহ গ্রেফতার ৩

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়েনে থানেস্বরকাঠী গ্রামে  সোমবার দিবাগত গভীর রাতে যৌতুকের জন্য স্বামী ও তার স্বজনদের মুক্তি রানী বৈদ্য (১৯) কে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবার আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পাষন্ড স্বামী ও তার বাবা-মাকে গ্রেফতার  করা হয়েছে। 

নিহতের স্বজন ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়েনে থানেস্বরকাঠী গ্রামে সুমন বৈদ্যর কন্যা মুক্তি রানী (১৯) একই গ্রামের খোকন সমদ্দারের ছেলে মিঠুন সমদ্দার(২৫)এর সাথে গত দশ মাস পূর্বে বিবাহ হয়। বিয়ের পর থেকেই ব্যবসা করার জন্য মিঠুন ও তার পরিবারের লোকজনে মুক্তির পরিবারের কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে আসছিলো। এজন্য প্রায়ই মুক্তি রানীকে শারিরিক নির্যাতন করা হতো।

নিহতের বাবা সুমন বৈদ্য জানান, সোমবার রাতে দাবিকৃত যৌতুকের টাকার জন্য তার মেয়েকে অমানুষিক নির্যাতনের পর মুখে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে গলায় গামছা পেঁচিয়ে মুক্তির লাশ ঝুলিয়ে রাখে। স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা থানা পুলিশ নিয়ে রাতেই লাশ উদ্ধার করেন।

আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের বাবা মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী মিঠুন ও তার বাবা খোকন সমদ্দার ও মাতা রীনা রানী সমদ্দারকে গ্রেফতার করে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করাহয়েছে। পাশাপাশি নিহতের লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এব্যপারে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আ: রব হাওলাদার সাংবাদিকদের বলেন, একটি হত্যা মামলা হয়েছে। মামলা তদন্ত চলছে। অপরাধিকে সর্বচ্চ শাস্তি পায় সে জন্য আমারা আদালতে লিখবো।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০