চট্টগ্রাম

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বাবুনগর মাদরাসায় বার্ষিক মাহফিল

  ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ৬ নভেম্বর ২০২৫ , ৮:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

আজ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বাবুনগর মাদরাসায় বার্ষিক মাহফিল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক মাহফিল (৬ নভেম্বর) বৃহস্পতিবার বাদে ফজর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে প্রথম দিনের সম্মেলন।

বর্তমান সমাজের সর্বস্তরে ধর্মীয় চেতনা ও চিন্তাধারা এবং ইসলামী আক্বিদা-বিশ্বাস ও তাহজীব-তামাদ্দুনের প্রতি মুসলিম উম্মাহর অন্তরে অধিকতর আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে প্রতিবছরের ন্যায় এবারও জামিয়া প্রাঙ্গনে দুইদিন ব্যাপী ১০৩তম এই বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার বাদে ফজর পবিত্র কুরআন তেলোয়াতের মধ্যেদিয়ে শুরু হওয়া মাহফিল বিকেলে আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি রহিমুল্লাহ ও মুফতি ইকবালের সঞ্চালনায় দু’দিন ব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে বয়ান করেন আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মুফতি খলিল আহমদ কুরাইশী (হাটহাজারী), মাওলানা আবু তাহের নদবি (পটিয়া), মাওলানা মাহফুজুল হক (ঢাকা), মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি (ঢাকা), মাওলানা মুস্তাকুন্নবী কাসেমী (কুমিল্লা), মাওলানা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ), মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা), মুফতি রেজাউল করিম আবরার (ঢাকা), মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (চট্টগ্রাম)

এছাড়াও শুক্রবার আখেরি দিন বয়ান করবেন, আল্লামা সায়্যিদ মওদুদ মাদানী (দেওবন্দ, ভারত), আল্লামা আওরঙ্গজেব ফারুকী (করাচী,পাকিস্তান), মুফতি মাহমুদ হাসান সাহেব (চট্টগ্রাম), মাওলানা মামুনুল হক (ঢাকা), শায়খ আহমদুল্লাহ সাহেব (ঢাকা), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (ঢাকা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মাওলানা জুনাঈদ আল হাবিব (ঢাকা)।

আরও খবর

Sponsered content