Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট—জেনে নিন আসল–নকল চেনার উপায়

আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট—জেনে নিন আসল–নকল চেনার উপায়
সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট আজ (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রথম ধাপে নোটটি ইস্যু করা হবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে, পরে ধীরে ধীরে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে। নতুন নোটের ডিজাইন তৈরি হয়েছে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে ভিত্তি করে। নোটের সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ফুল শাপলার ছবি। পিছনের অংশে ছাপা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নকল রোধে নোটটিতে সংযোজন করা হয়েছে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • কোণায় রঙ পরিবর্তনশীল ‘500’—নোট নাড়ালে সবুজ থেকে নীল রঙে বদলে যায়।
  • বাম পাশে লাল–স্বর্ণালী পেঁচানো নিরাপত্তা সুতা, নাড়ালে রঙ পরিবর্তিত হয় এবং এতে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।
  • দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্পর্শে বোঝা যায় এমন ৫টি ছোট উঁচু বৃত্ত।
  • ইন্টাগ্লিও কালি ব্যবহার করে মুদ্রিত শহীদ মিনার, ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা ও মূল্যমান।
  • মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ, UV fluorescence ও UV curing varnish প্রযুক্তি।
  • নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের তন্তু বা ফাইবার সংযোজন।

নতুন নোট চলতে শুরু করলেও পুরোনো সব ধরনের কাগজ ও ধাতব নোট আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট (বিনিময় অযোগ্য) নির্ধারিত মূল্যে পাওয়া যাবে মিরপুরের টাকা জাদুঘর থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০