Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

আজ ১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভুমি। দেশ আজ স্বাধীন। স্বাধীনতা যুদ্ধের অনেক গৌরবময় কাহিনী ও নারকীয় হত্যাকাণ্ড কিংবদন্তি হয়ে অতীত গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্বাধীনতার ইতিহাসে দেশের অন্যান্য থানার মতো বগুড়া জেলার কাহালু থানাতেও এমনি অনেক লোমহর্ষক করুণ ইতিহাস রয়েছে।

আজ ১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে ক্ষত-বিক্ষত পাকহানাদার বাহিনী আত্মসমর্পণ করায় স্বাধীনতার ৩ দিন আগে ১৯৭১ সালে এই দিনে মুক্তিযোদ্ধারা কাহালু থানাকে শক্র মুক্ত করেন। কাহালু থানা ছিল পাকহানাদার বাহিনীর শক্ত ঘাঁটি। পাক সেনা ও মিলিশিয়া বাহিনী এবং এ দেশীয় দোসর রাজাকার বাহিনীর সদস্যরা মিলিতভাবে মার্চ মাসের শুরু থেকেই গ্রাম থেকে গ্রামান্তর আগ্নিসংযোগ, লুটপাটসহ নির্বাচার হত্যাকাণ্ড চালিয়েছে। এসব খন্ড খন্ড কাহিনির মধ্যে দিয়ে বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত হয়।

কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান জানান, ১৯৭১ সালের নভেম্বর মাস থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অত্র উপজেলার বামুজা, জয়তুল, নশিরপাড়া ও বীরপাল্লাসহ বিভিন্ন স্থানে পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ খন্ড খন্ডযুদ্ধ হয়। এরপর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে বগুড়ার বিভিন্ন অঞ্চলে পাকসেনারা দিশেহারা হয়ে পড়ে। অবশেষে মেজর জাকির, কর্নেল তোজাম্মেল সহ প্রায় ১৬ জন পাকসেনা ১৩ ডিসেম্বর সকালে বগুড়া থেকে পালিয়ে এসে কাহালু চারমাথায় যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার কাহালুর জামগ্রাম ইউনিয়নের পানাই গ্রামের টগবগে যুবক বীরমুক্তিযোদ্ধা কাহালু ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আলহাজ্ব হোসেন আলীর কাছে অস্ত্র আর্ত্নসমর্পন করেন।

বীর মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে পাক-হানাদারদের সাথে লড়াই করে স্বাধীনতার ৩ দিন আগে ১৯৭১ইং সালের ১৩ ডিসেম্বর কাহালু থানাকে হানাদার মুক্ত করতে সমক্ষ হয়েছিলেন। কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন জানান, হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০