৩১ মে ২০২০, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে কৃষকের মাঝে কোম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান    

আটোয়ারী(প গড়) প্রতিনিধি  :  প গড়ের আটোয়ারীতে কৃষি কাজে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষককে অর্ধেক মূল্যে অত্যাধুনিক কোম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে  আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া গ্রামের আদর্শ কৃষক শফি মোহাম্মদ খাঁনের পুত্র বশির মোহাম্মদ খাঁনের হাতে মেটাল এগ্রোটেক লি. কোম্পানীর ২১ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক হারভেষ্টার মেশিনের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প গড়ের উপ-পরিচালক মো. আবু হানিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার মোছা. নুরজাহান খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ ও মানস কুমার রায়,  কোম্পানীর বিক্রয় প্রতিনিধি খোকন চন্দ্র মহন্তসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ । সূত্র জানায়, মেটাল এগ্রোটেক লি. কোম্পানীর কোম্বাইন্ড হারভেষ্টার মেশিনের মূল্য ২১ লাখ টাকা। বর্তমান কৃষি বান্ধব সরকার অর্ধেক মূল্য ভুর্তকী দিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকায় কৃষকের মাঝে প্রদান করছেন। উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ চলছে। কৃষি কাজে দিন মজুরের বড়ই অভাব। এ মেশিন ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয় অনেকটা লাঘব হবে। এ মেশিন দিয়ে ধান, গম কাটা, মারাইসহ বস্তাবন্দী করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

গোপালগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

১০

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

১১

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

১২

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

১৩

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

১৪

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১৬

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১৭

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৮

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৯

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

২০