Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় কবির মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরো নিহত হয়েছেন। কবির উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদি নয়াপাড়া এলাকার মুজিবুর রহমান মোল্লার ছেলে। তিনি খরিয়া বাজারের টিনের দোকানদার।

শনিবার দিবাগত রাত ১০ ঘটিকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে আড়াইহাজার- বিশনন্দী রোডের বগাদী সিটি মার্কেট এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি বালুবাহী গ্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজারে বালুবাহী এ ড্রাম ট্রাকের ধাক্কায় প্রায় ঘটে চলছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।

এলাকাবাসী জানায় রাতে এবং দিনে লাইসেন্সবিহীন অদক্ষ চালক দ্বারা চালিত হচ্ছে ড্রাম ট্রাকগুলো। চালকদের দক্ষতা না থাকার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। প্রভাবশালী মাটি এবং বালু ব্যবসায়ীদের ছত্রছায়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। মাটি এবং বালু বহনের সময় গাড়ির উপরে পর্দা দিয়ে চালানোর আইন থাকলেও চালকরা সে আইন মানছেন না।

ফলে রাস্তা দিয়ে চলাচলরত জনসাধারণ এবং অন্যান্য গাড়ির উপরে বাতাসে বালু উড়ে গিয়ে চোখে মুখে পড়ার কারণে জনদুর্ভোগ সহ সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন। মৃত্যুর বিষয়টি আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দীন মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০