
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক অসহায় চা বিক্রেতার জমি দখল করে বালুভরাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদীয়া গ্ৰামে।এ বিষয়ে ভুক্তভোগী চা বিক্রেতা থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায় উচিৎপুরা ইউনিয়নের দাসিরদীয়া মৌজার আর এস ১১৭৬ দাগে ১৭ শতাংশ বাড়ির জায়গা ওয়ারিশ সুত্রে মালিক হয়ে রুহুল আমিনের ছেলে কামাল দীর্ঘদিন ধরে ভোগ -দখল করিয়া আসিতেছে। কিন্তু কয়েকদিন পূর্বে দাসিরদীয়া গ্ৰামের নজরুলের ৪ ছেলে সাইফুল,নাঈম, হুমায়ূন ও কাওছার বলপূর্বক ওই সম্পত্তি দখল করে বালু ভরাট করে ফেলেছে। এ বিষয়টি নিয়ে কয়েকবার গ্রামে এবং থানায় বসে মীমাংসা করার তারিখ দিয়ে ও দখলকারীরা মীমাংসায় না বসে উল্টো কামালকে হুমকি ধামকি দিয়ে আসছে।
ওই ১৭ শতাংশ জমি ভোগ দখল করার লক্ষ্যে তারা একটি জাল দলিল তৈরি করে কোর্টে দাখিল করলে ওই দলিলটি জাল প্রমাণিত হলে নাঈম এবং হাবু জেল খাটেন। পরবর্তীতে কামাল হোসেন তার জায়গায় ঘর উঠাতে চাইলে সাইফুল গং তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেন। কামাল তার নিজস্ব জায়গায় ঘর বাড়ি করতে না পেরে জাঙ্গালিয়া এলাকায় স্ত্রীর সন্তান নিয়ে ভাড়া থেকে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
কামাল জানান, আমি যদি আমার জায়গায় ঘরবাড়ি উঠাতে যাই তাহলে সাইফুল,নাঈম, হুমায়ূন এবং কাওছার তারা আমাকে মেরে ফেলবে বলি হুমকি প্রদান করেন। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবী করছি। অপরদিকে প্রতিপক্ষ সাইফুল জানান এ জায়গায় নিয়ে আদালতে মামলা চলছে তাই এ ব্যাপারে কোন কিছু বলতে চাই না।