Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচনী সভা অনুষ্ঠিত

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাচনী সভা অনুষ্ঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপি-জমিয়ত জোট মনোনীত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ-এর সমর্থনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলা পশু হাসপাতাল মাঠে উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাসরুর আহমদের সভাপতিত্বে এবং মাওলানা মারুফ বিল্লাহ মাদানী ও মাওলানা নকিবুল ইসলামের যৌথ পরিচালনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আহমদুল হক জুয়েল, আড়াই হাজার পৌরসভা বিএনপি’র সভাপতি জনাব মোহাম্মদ উল্লাহ,হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন থানার প্রচার সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা,আড়াইহাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কাসেমী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা শামসুল হক, আলহাজ্ব ক্বারী আব্দুল হক, কাজী সিফাত ও কাজী ফয়সাল প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ইমাম,খতিব,আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইসলাম, মুসলমান ,দেশ ও জনগণের স্বার্থে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম আজাদকে বিজয়ী করতে আলেম সমাজ ঐক্যবদ্ধ।ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে ।

বক্তারা আরও বলেন, তথাকথিত জামায়াত জোট ইসলাম নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে। ইসলাম ও দেশের কল্যাণে এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া আজ সময়ের দাবি।

সভা থেকে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের আলেম সমাজের পূর্ণ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১০

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১১

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১২

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৩

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৪

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৫

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৬

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৭

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৮

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৯

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

২০