Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার সরকারি সফর আলী কলেজের পাশে পুকুরের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পুলিশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রোববার সন্ধা রাতে শটগানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানার অস্ত্রাগারে রাখা হয়েছে। তবে শটগানটি কীভাবে কলেজের পাশে ঝোপের মধ্যে এল, সে বিষয়ে তদন্ত চলছে।

ওসি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত বছরের ৫ আগস্ট দুপুরে ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল। ওই সময় কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃিতকারীরা দেশের বিভিন্ন থানা হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে।

ওইদিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভভ হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্রটির সাথে আমাদের লুট হওয়া অস্ত্রের নাম্বার মিলিয়ে দেখার পর অস্ত্রটি থানার কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০