Online Desk
১৮ জানুয়ারী ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ বিভাগের কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে; মো. খোকনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকায় নতুন দুটি বিদ্যুৎ মিটার স্থাপনের জন্য যান পল্লী বিদ্যুতের তিন কর্মী। একটি মিটার স্থাপনের পর অপরটির ক্ষেত্রে গ্রাহকের ঘরের ওয়্যারিং ত্রুটিপূর্ণ থাকায় মিটার বসানো সম্ভব নয় জানিয়ে ওয়্যারিং ঠিক করার পরামর্শ দেন তাঁরা।

এতে ক্ষিপ্ত হয়ে গ্রাহক মো. হারুন অবৈধভাবে মিটার স্থাপনের জন্য চাপ দেন। বিদ্যুৎকর্মীরা তা প্রত্যাখ্যান করলে হারুন, বাচ্চু, খোকনসহ আরও ১০–১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় চাপাতির কোপে লাইনম্যান মো. সাব্বির হোসেনের মাথায় গুরুতর জখম হয়। অপর দুই কর্মী মো. আবুল কালাম ও মো. আফজাল হোসেনকেও মারধর করা হয়।

হামলায় বিদ্যুৎ বিভাগের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ফোল্ডিং হটস্টিক ভাঙচুর করা হয়।

এ ঘটনায়ব গোপালদী জোনাল অফিসের এজিএম বিশ্বাস বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

আড়াই হাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১০

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১১

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১২

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৩

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৪

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৫

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৬

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৭

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৮

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৯

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

২০