Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে ভাড়া বাড়িতে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসার অভিযোগ

আড়াইহাজারে ভাড়া বাড়িতে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ি ভাড়া নিয়ে মাদক ও নারী দিয়ে দেহ ব্যবসার অভিযোগে উঠেছে। এ ব্যাপারে বাড়ির মালিক বাদী হয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে মোস্তফা ওরফে ডেবিট একই এলাকার প্রবাসী আলাউদ্দিনের ছেলে হোসেনের দ্বিতল বাড়ির নিচ তলার দুটি ফ্লাট মাসে ৭০০০ টাকায় ভাড়া নেন।

ভাড়া নেওয়ার পর থেকেই মস্তফা ওরফে ডেবিট এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে মাদক ব্যবসা এবং নারী দিয়ে রমরমা দেহ ব্যবসা শুরু করেন। মস্তফা বাড়ি ভাড়া নেওয়ার তিন মাস অতিবাহিত হলেও বাড়ির ভাড়া পরিশোধ না করে, বাড়ি দখলের হুমকি দেন মালিক হোসেনকে।

এদিকে নারী দিয়ে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসার বিষয়টি বাড়ির মালিক জানতে পেরে মঙ্গলবার সকালে মোস্তফাকে বাকি ৩ মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। তখন মোস্তফা ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক হোসেনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। উপায়ান্তর না পেয়ে মালিক হোসেন বাদী হয়ে মোস্তফা কে নামীয় এবং ৫/৭ জনকে অজ্ঞাত আসামী করে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০