
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাইম কে ৩ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সোনারগাাঁ আর্মি ক্যাম্পের সদস্যরা এবং আড়াইহাজার থানা পুলিশের এস আই ফরিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দলের যেওথ অভিযানে তাদেরকে গ্রেফতার ও ওই সমস্ত দ্রব্য উদ্ধধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের নিয়ন্ত্রনে থাকা দুটি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড রাইফেলের এ্যামোনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩ টি বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র, ১০৫ পিস ইয়াবা, এলকোহল, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, এবং ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার ধন্দী ভিটি কামালদী এলাকার মৃত শহিদুল হকের ছেলে মাদক সম্রাট নাইম (৩৮), তার স্ত্রী রুনা আক্তার (৩৫), সুমন (৩০), মতিনের ছেলে সুমন এবং প্রভাকরদী এলাকারআরজু ভূঁইয়ার পুত্র রুবেল ভূঁইয়া (৩৩)। তাদেরকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ক্যাপপেন তৌফিক রোববার দুপুরে আড়াইহাজার থানায় ব্রিফিং প্রদান করেন। এ সময় ক্যাপটেন নিলয়, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী রহমান ও আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন উপস্থিত ছিলেন।