
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে যৌথ বাহিনীর একটি টহল দল আড়াইহাজার থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন নোয়াপাড়া গ্রামের মো. বিল্লাল হোসেন (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৫৪)। তারা দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াই হাজার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।