Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে শীর্ষ ২ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজারে শীর্ষ ২ ডাকাত গ্রেপ্তার

আড়াইহাজারে শীর্ষ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পলিশ। সোমবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো ওই গ্রামের লাল মিয়ার ছেলে সেলিম (৩৫) ও আঃ হকের ছেলে মুনছর (৩৮)।

আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান,সম্প্রতি উপজেলার ভৈরবদী ও পাজারদিয়া গ্রামে ডাকাতি হয়। এই ঘটনায় থানায় একটি মামলা হয়। এই সকল ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার করতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একাধিক টিম কাজ করছিল। পুলিশ এক পর্যায়ে জানতে পারে তারা তাদের নিজ এলাকায় বসবাস করছে। গোপনে খবর পেয়ে থানার ওসি তদন্ত রিপন কুমার, এস আই জহিরুল ইসলাম, এ এস আই শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জালাকান্দি এলাকা ঘেরাও করে ফেলে। পরে ধরা পড়ে শীর্ষ এই দুই ডাকাত।

পুলিশ আরও জানান, ডাকাত সেলিম ও মুনছুর হিংস্র প্রকৃত মানুষ। ডাকাতি করতে গিয়ে তারা শুধু মাত্র মানুষকে কোপানোর কাজ করে থাকে। সম্প্রতি দুই স্থানে ডাকাতির হামলায় ১৫ জন আহত হয়। সব গুলোই গ্রেপ্তারকৃত ২ ডাকাতের কাজ। এরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা পুলিশের নিকট স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত মুনছুরের নামে ৩টি ও সেলিমের নামে ২টি ডাকাতির মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো: আলাউদ্দিন জানান, ২ জন গ্রেপ্তার করা হয়েছে। এদের সাথে আরো কয়েক জনের নাম পাওয়া গেছে। বাকীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০