
নারায়ণগঞ্জের আড়াইহাজার স্বামীর সাথে অভিমান করে কল্পনা (৩৫) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। কল্পনা উপজেলার আড়াইহাজার পৌর সদরের শিবপুর গ্রামের মৃত জমির আলীর মেয়ে। বুধবার সকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে স্বামী সুমনের সাথে কল্পনার ঝগড়া হয়। এরই জের ধরে কল্পনা বুধবার ভোররাতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথিমধ্যে কল্পনা মৃত্যুবরণ করেন।
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, কল্পনার পরিবারের কারো অভিযোগ না থাকায় তারা বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য দরখাস্ত করেছেন। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।