Online Desk
১২ মার্চ ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

খুলনা ব্যুরো: আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে “কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্ট” নামের নতুন কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।

গত ১১ মার্চ বুধবার সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম রায়হান। তিনি সংগঠনের সদস্যদের নিয়ে কেক কেটে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার জেনারেল সেক্রেটারি তাপস কুমার রায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কো-অর্ডিনেটর ইসরাত জাহান তন্বী। এ সময় সংস্থার সদস্যবৃন্দসহ “কনফিডেন্স আমার পরিবার” কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্ট কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার একটি সিস্টার কনসার্ন, যার লক্ষ্য সংগঠনের সদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং সংস্থার চলমান মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা। এই উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠান ব্যবস্থাপনা, সজ্জা ও বিভিন্ন সামাজিক আয়োজন পরিচালনার সেবা প্রদান করা হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা এবং ন্যায্য মূল্যে পণ্য বিতরণ কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি স্থায়ী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“কনফিডেন্স একটি সামাজিক ও মানবিক সংগঠন। আমরা চাই আমাদের সদস্যরা কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হোক এবং সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হোক। কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্ট সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০