৪ মে ২০২০, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনসার-ভিডিপি ত্রাণ নিয়ে অসন্তোষ, ৪৫০ টাকা ভাড়া দিয়ে ত্রাণ পেলেন ৫শ টাকার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: সারা দেশে ১লক্ষ ৫০ হাজার অসহায় দরিদ্র আনসার ভিডিপি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তার ধারাবাহিকতায় মিরসরাই উপজেলা আনসার বিডিপির উদ্যোগে ৩শ হত দরিদ্র আনসার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু ত্রাণের পরিমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এর সদস্যরা।

সোমবার ( ৪ এপ্রিল) সকালে উপজেলার মিরসরাই পাইলট স্কুল মাঠে ২শ ৬টি ও যোরারগঞ্জ স্কুল মাঠে ৯৪টি পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। আনসার বিডিপির সার্কেল এড্যজুডেন আমির হোসেন উপস্থিত হয়ে এই খাদ্য সহায়তা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার বিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও প্রশিক্ষক নুর হোসাইন পিন্টু। উদ্বোধন কালে এডজুডেন আমির হোসেন বলেন, আনসার সদস্যরা সবসময় নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে সরকার ও জনগনের জন্য। সকল নির্বাচনে বিনা পারিশ্রমিকে কঠোর পরিশ্রম করে সরকারকে নির্বাচনী সহায়তা করেছে। তাই এই ক্রান্তিকালে সরকারের পক্ষ হতে আনসার সদস্যদের জন্য সামান্য সহায়তা করা হয়েছে।

কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, উপজেলায় আমাদের ৫ হাজার সদস্য রয়েছেন তার মধ্যে শুধু মাত্র অতি দরিদ্র ৩শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছি। খাদ্য সহায়তার মধ্যে আছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তৈল ১লি, পেয়াজ ১কেজি, আলু ২কেজি, মাস্ক ১টি ও সাবান ১টি।

তবে সাহেরখালি থেকে আসা এক আনসার সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাহেরখালিথেকে আসতে আমাদের সাড়ে চারশ (৪শ ৫০টাকা) সিএনজি ভাড়া চলে গেছে। এসে দেখি এই সামান্য ত্রাণ দেওয়া হচ্ছে যা হিসাব করলে ৫শ টাকার উপরে হবে না। সকাল সকাল ত্রাণ দিবে তাই সকাল সাতটা বাজে বাড়ি থেকে বের হয়েছি। রাস্তায় কোন গাড়ী নেই সিএনজি রিজার্ভ করে আসতে হয়েছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। যে চাল দিয়েছে তা দিয়ে তিনদিনও যাবে না। আসাটাই আমাদের লস হয়েছে। তবে যারা আশপাশ থেকে এসেছে তারা লাভবান হয়েছে তাদের ত্রিশ চল্লিশ টাকা মাত্র যাতায়াত খরচ হয়েছে আর আমরা অনেক দূর থেকে যারা এসেছি তারা উল্টো ক্ষতিগ্রস্থ হয়েছি।

এ ব্যাপারে আনসার বিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমরা সবার সুবিধার জন্য দুইটি স্থানে ত্রাণ বিতরণ করেছি। যার কারনে যারা দূরথেকে এসেছে আমাদের করার কিছুই ছিলোনা। বিষয়টিকে পজেটিভলি দেখতে হবে আমরা মানুষের উপকার করার জন্য ত্রাণ সহায়তায় কাজ করছি। আমরা সকলের সাথে যোগাযোগ করে কাজ করেছি এখন যদি কেউ অসন্তোষ প্রকাশ করে কিছু করার নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০