Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদু আলম। প্রধান আলোচকের বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্।

সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল। সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার এবং বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা।

বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের অগ্রগতি, সুশাসন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের প্রতিটি স্তরে সততা চর্চা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বাধা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি পালনের মাধ্যমে সকলেই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনা সভার পূর্বে জাতীয় পতাকা উত্তোলন, সংগীত পরিবেশন, শান্তির পায়রা উড্ডয়ন এবং উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০