Online Desk
১১ জানুয়ারী ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন বলেন,পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা একেকবার একেক ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে তারা দাবি করেছে।

উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপদ হেফাজতে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০