Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উৎসবের আমেজে বেড়েছে কেনাবেচা ও ক্রেতা-দর্শনার্থীর ভিড়

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উৎসবের আমেজে বেড়েছে কেনাবেচা ও ক্রেতা-দর্শনার্থীর ভিড়

ছুটির দিন মানেই যেন বাণিজ্য মেলায় বসে উৎসব। তরুণ-তরুণীরা আনন্দ, উল্লাস, উৎচ্ছাস আর হৈ-হুল্লোড়রের মধ্যে মেলায় প্রবেশ করছে। শিশু-কিশোরাও আনন্দে মেতে ওঠে।

সাপ্তাহিক ছুটির ষষ্ঠ দিন গতকাল ২৪জানুয়ারি শনিবার বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলাপ্রাঙ্গণ পরিণত হয় জনারণ্যে। তাদের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে মেলার চারপাশ। চারদিকে শুধু মানুষ আর মানুষ। ছুুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় আসতে শুরু করে দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভীড়।

বিকালে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিন যত যাচ্ছে বিক্রেতাদের ব্যস্ততা তত বাড়ছে। কেনাকাটার পাশাপাশি মেলা প্রাঙ্গণে ফোয়ারার সামনে ছবি ও সেলফি তুলতে অনেকেই ব্যস্ত হয়ে পড়ে। মেলায় এখন দর্শনার্থীদের চেয়ে ক্রেতার সংখ্যা বাড়ছে।

বাণিজ্য মেলা এখন অপরূপ সাজে সেজেছে। ক্রেতা-দর্শনার্থীদের আগমনে মেলাপ্রাঙ্গণ এখন জনারণ্যে পরিণত হয়েছে। মেলার শিশুপার্কে ভিড় লেগেই থাকে। খাবার দোকানগুলোতে বসার স্থান থাকে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন ক্রেতারা। মেলায় অধিকাংশ পণ্যে থাকছে ১৫ থেকে ২৫ ভাগ ছাড়। গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গহনা, প্রসাধনী, খেলনা ও কাপড়ের স্টলে ভিড় ছিলো বেশি।

মেলায় প্রবেশের টিকিট ইজারাদারের ডিজি ইনফোটেক লিমিটেডের হেড অব অপারেশন এস এম আমিনুল ইসলাম বলেন, প্রত্যাশার তুলনায় শুক্রবার ও শনিবার মেলায় লোক সমাগম হয়েছে বেশি। শুক্রবার লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে। আর ২৪জানুয়ারি শনিবার বিকাল ৫টা পর্যন্ত ৯০ হাজার ক্রেতা-দর্শনার্থী টিকিট কেটে মেলায় প্রবেশ করেছে। শুক্রবার ও শনিবার ক্রেতা-দর্শনার্থীদের বেশি লক্ষ্য করা যায় গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গহনা, ক্রোকারিজ, প্রসাধনী, খেলনা ও কাপড়ের স্টলে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, থ্রি-পিস, শাড়ি, ওড়না, চাদর, নকশি কাঁথা, বেডশিট প্রচুর বিক্রি হয়েছে। মেলার গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গহনা, ক্রোকারিজ, প্রসাধনী, বাণিজ্য খেলনা ও কাপড়ের স্টলে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, থ্রি-পিস, শাড়ি, ওড়না, চাদর, নকশি কাঁথা, বেডশিট প্রচুর বিক্রি হয়েছে।

কারাবন্দীদের তৈরি পণ্যের প্যাভিলিয়নে বাঁশ, বেত, কাঠ ও পাটের তৈরি বাহারী পণ্যের সমাহার ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বিক্রিও হচ্ছে প্রচুর। নারীদের পছন্দের পণ্যে ছাড় দেওয়া হচ্ছে বেশি।

হ্যারিটেজ ইকো প্রোডাক্টসের বিক্রয় প্রতিনিধি মাহফুজা আক্তার বলেন, গত কয়েক দিনের তুলনায় শুক্র ও শনিবার পণ্য বিক্রি হয়েছে বেশি। এবার মেলার সকল ব্যবসায়ীই লাভবান হয়েছেন।

নরসিংদী জেলার নারী উদ্যোক্তা নীলকান্তা স্টলের মালিক রোকসানা আক্তার বলেন, মেলার প্রথম ১৫ দিন ক্রেতা-দর্শনার্থীরা ঘুরেফিরে মেলার পর্যবেক্ষণ করেন। শেষের ১৫ দিন কেনাকাটা জমে ওঠে। গত শুক্রবার ও গতকাল শনিবার প্রচুর পণ্য বিক্রি হয়েছে। দিন দিন ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

সেভয় আইসক্রিমের বিক্রয় প্রতিনিধি উম্মে হাবিবা বলেন, মেলার শেষের দিকে কেনাবেচা ভালো হয়। এবার বাণিজ্য মেলা ব্যাবসায়িকভাবেও সফল হবে।

হাজী বিরিয়ানির বিক্রয় প্রতিনিধি হাজী মুনসুর আলী বলেন, মেলায় বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থীর আগমনে শুক্রবার দোকানের খাবারগুলো সন্ধ্যার আগেই শেষ হয়ে যায়। সেকারণে গতকাল শনিবার খাবারের পরিমাণ বাড়ানো হয়েছে।

আকিজ ইলেকট্রনিকসের বিক্রয় প্রতিনিধি সুমাইয়া খন্দকার সুমা বলেন, এখন যারা মেলায় আসছে তারা প্রত্যেকেই কিছু না কিছু কিনছে। মেলার বাকি দিনগুলোতে তারা আরো বিক্রির ব্যাপারে আশাবাদী।

ভারতীয় কাশ্মীরি শালের বিক্রয় প্রতিনিধি রামা কান্ত সরকার বলেন, ক্রোকারিজ সামগ্রীর পাশাপাশি মেয়েদের থ্রি-পিস, শাড়ি, ওড়না, চাদর, শীতের পোশাক, নকশিকাঁথা, বেডশিটসহ গৃহস্থালি পণ্য বিক্রি হয়েছে প্রচুর।

ঢাকার শামীবাগ এলাকা থেকে আসা গৃহবধূ সুমা আক্তার বলেন, এবারের মেলায় তৃতীয়বারের মতো তিনি গতকাল আসেন। তিনি মূল্য ছাড়ে প্রেসার কুকার ও ফ্রাইপ্যান কিনেছেন।

গাজীপুর জেলার শ্রীপুর থেকে স্বপরিবারে মেলায় আসা গৃহবধূ বেবী নাজমিন বলেন, ‘ঢাকা বাইপাস সড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি সয়ে মেলায় এসেছি। যানজটে মেলার আনন্দ ম্লান হয়ে গেছে। তবে আশা করি আগামী মেলার আগেই এই সড়কের নির্মাণ কাজ শেষ হবে। তখন আর ভোগান্তি থাকবে না।

কুমিল্লার চান্দিনা থেকে স্বপরিবারে আসা ব্যবসায়ী জামাল মিয়া বলেন, ভুলতা গাউছিয়া থেকে মেলাপ্রাঙ্গণ ১৫ মিনিটের রাস্তা। অথচ যানজটে দুই ঘণ্টা সময় লেগেছে। যানজটেই সময় শেষ হয়ে গেছে।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, ক্রেতা-দর্শনার্থীদের আগমনে প্রত্যাশা পূরণ হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলে। দর্শনার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস চলাচলের পথ সুগম করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

১০

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১১

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১২

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৪

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৬

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৭

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৮

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৯

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

২০