Bhorer Darpan
১৪ জানুয়ারী ২০২৫, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপি'র শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, একথা যারা বলেন, তাদের বলব, সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, এদেশ থাকবে, ততদিন সংস্কার চলমান থাকবে। বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ। কিন্তু দীর্ঘ ১৭-১৮ বছর ধরে বাংলাদেশের মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা, ভোটকেন্দ্রে গিয়ে একটি ভোট দেওয়া, সেটা পূরণ করতে আপত্তি কোথায়? নির্বাচনের মাধ্যমে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, তাদের কাছে যে শক্তি, সাহস ও দক্ষতা থাকবে, তা দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। যেগুলো এ সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে।

তিনি মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকা‌লে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় আন্দরকিল্লা কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মা‌ঝে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশে অনেক সমস্যা।এই সমস্যা আছে বলেই বিএনপির পক্ষ থেকে দুই বছর আগে জাতির মুক্তির সনদ হিসেবে সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছিল। আজকে এই সরকারও সংস্কারের কথা বলছে। জুলাই আগস্ট বিপ্লবের শিক্ষার্থীরাও সংস্কারের কথা বলছে। আমরা সেই সংস্কারের জন্যই এক কাতারে শামিল হতে চাই। যেখানে বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষরাও থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যারা দৃঢ় প্রতিজ্ঞ তারাই সেখানে থাকবে। এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই।

আন্দর‌কিল্লা ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি আলাউ‌দ্দিন আ‌লি নূরের সভাপতিত্বে ও সা‌বেক সাধারন সম্পাদক সৈয়দ আবুল বসরের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়া‌ছিন চৌধুরী লিটন, আহ‌মেদুল আলম চৌধুরী রা‌সেল, সদস্য খোর‌শেদ আলম, কো‌তোয়ালী থানা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি মনজুর রহমান চৌধুরী। উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি নেতা হেলাল উ‌দ্দিন চৌধুরী, এড. পারভীন চৌধুরী, বেগম লুৎফুন্নেছা, মো. জামাল উ‌দ্দিন, মো. হারুন , মো. নূর নবী, নাজমুল হো‌সেন ফি‌রোজ, জ‌সিম উ‌দ্দিন, ইসমাইল খান, আবদুল মন্নান, মো. ফি‌রোজ, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ আবদুল গফুর, মো. বাহ‌াদুর, মঈন উ‌দ্দিন খান রা‌জিব, আলাউ‌দ্দিন, শাহ আলম, মো. হোসাইন, আবদুর রাজ্জাক, মো. ডা‌লিম, মো. রিয়াদ, আবদুস শুক্কুর, শাহ নেওয়াজ তুশান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০