Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও গৃহবন্দি কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

আবারও গৃহবন্দি করা হয়েছে ভারত শাসিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক নয় দাবি করে তাকে গৃহবন্দি করা হয়েছে। টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। সাবেক এই মুখ্যমন্ত্রীর দাবি, তাকে ফের গৃহবন্দি করায় বোঝা যাচ্ছে- কাশ্মিরের পরিস্থিতি নিয়ে ভারত সরকারের দাবি ভিত্তিহীন।

মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় মেহবুবা মুফতি জানান, তিনি কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় কুলগামে যেতে চেয়েছিলেন। তাই তাকে গৃহবন্দি করা হয়েছে। জম্মু-কাশ্মির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক নয়। তাই তাকে গৃহবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

টুইটারে মুফতি আরও বলেন, ‘আফগান নাগরিকদের অধিকার নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু কাশ্মিরিদের অধিকার কেড়ে নিচ্ছে। কাশ্মিরের পরিস্থিতি স্বাভাবিক নয়, এই যুক্তিতে আজ আমাকে গৃহবন্দি করা হয়েছে। এ দিকে ভারত সরকার দাবি করছে- উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক। বোঝাই যাচ্ছে সেই দাবি ভিত্তিহীন।’

২০১৯ সালের আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সময় অন্য নেতা-নেত্রীদের সঙ্গে গৃহবন্দি ছিলেন মেহবুবা মুফতিও। পরে আরও কয়েকবার তাকে গৃহবন্দি করা হয় বলে জানিয়েছিলেন এই পিডিপি নেত্রী। সম্প্রতি হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানির মৃত্যুর পরে উপত্যকায় ফের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে তা শিথিল হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে।

এদিকে সমালোচনার মুখে পড়ে সৈয়দ আলী শাহ গিলানির দাফনের ভিডিও প্রকাশ করেছে ভারতের পুলিশ। গিলানির পরিবারের দাবি, পুলিশ দরজা ভেঙে গিলানির মরদেহ পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। নিজেদের বক্তব্যের সমর্থনে কয়েকটি ভিডিওতে এই তথ্য প্রকাশ করে তারা।

এরপরে পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করেন মেহবুবা মুফতি, হুরিয়ত নেতা মিরওয়াইজ ওমর ফারুক-সহ অনেকে। প্রথা মেনে গিলানির দাফন করা হয়নি বলেও অভিযোগ ওঠে। সমালোচনার জবাব দিতে পুলিশের পক্ষ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, গিলানির মৃত্যুর পরেই জম্মু-কাশ্মির পুলিশের আইজি বিজয় কুমার-সহ অন্যান্য কর্মকর্তারা শ্রীনগরের হায়দারপোরায় তার বাড়িতে যান। সেখানে গিলানির দুই ছেলের সঙ্গেই কথা বলেন তারা। ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির’ কথা মাথায় রেখে সে দিন রাতেই গিলানির মরদেহ সমাহিত করার কথা বলেন পুলিশ কর্মকর্তারা। দুই ছেলেই রাজি হন।

পুলিশের দাবি, এর ঘণ্টা তিনেক পর থেকেই সম্ভবত পাকিস্তানের চাপে সুর বদলান গিলানির দুই ছেলে। মরদেহ পাকিস্তানি পতাকায় ঢেকে স্লোগান দেওয়া শুরু করেন। প্রতিবেশীদের রাস্তায় নামতেও উস্কানি দেন। এর পরেই পুলিশ গিলানির অন্য আত্মীয়দের সাহায্যে মরদেহ সমাধিক্ষেত্রে নিয়ে যায়।

কাশ্মিরের পুলিশ বলছে, গিলানিকে দাফনের সময় দুই ছেলের না থাকার সিদ্ধান্ত প্রমাণ করে তাদের কাছে বাবার প্রতি শ্রদ্ধার চেয়ে পাকিস্তানের হয়ে কাজ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০