Shakil Shah
৩ নভেম্বর ২০২১, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার কাছে এলে নাসিরকে ধরা খেতে হতো না : সুবাহ

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি, মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা

ভোরের দর্পণ ডেস্ক:

ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা দাবি করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। এরপর থেকে কখনো ফেসবুক লাইভে আবার কখনো স্ট্যাটাসে নাসিরকে নিয়ে নানা মন্তব্য করে থাকেন এই অভিনেত্রী। আর সেসব নিয়ে নেটদুনিয়ায় চলে হইচইও। কেবিন ক্রু তামিমা তাম্মিকে নাসির বিয়ে করার পরও বেশ কিছু মন্তব্য করেছিলেন সুবাহ।

আবারও তিনি খোলা চিঠির আদলে লিখলেন নতুন স্ট্যাটাস। সেখানে সুবাহ দাবি করেন, নাসির যদি তার কাছে ফিরে যেত তাহলে তামিমার মতো ২ সন্তানের মায়ের কাছে ধরা খেতে হতো না। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধমে তার এই স্ট্যাটাসটিও ভাইরাল হয়েছে।

খোলা চিঠিতে সুবাহ লিখেছেন, ‘Dear X, You know what? সেদিন যদি তুমি একটা বার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো ২ বাচ্ছার মার কাছে তোমার ধরা খেতে হতো না! আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না।’

নাসির ভালো নেই দাবি করে সুবাহ আরও লেখেন, ‘তুমি মুখে যতই হাসো কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি, তুমি ভালো নেই। তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তোমার নাম লিখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো!’

তিনি আরও লিখেছেন, ‘তোমার সঙ্গে যত কিছুই হোক না এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা-ভাবনা নেই উল্টা এইসব নিয়ে দৌড়াচ্ছ তা দেখে খুবই দুঃখ পাই।’

নিজের বিয়ের প্রসঙ্গ টেনে সুবাহ লিখেছেন, ‘হয়তো ২/৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলবো। আর অবশ্যই তোমার মতো আমার হাজব্যান্ড হবে না। তোমার থেকে অবশ্যই ভালোই হবে। হয়তো টাকা কম থাকতে পারে তার! আমার জন্য তুমি দোয়া করো। তোমার জন্য শুভকামনা রইলো। আশা করি, সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে। ভালো থেকো সব সময়। ইতি, তোমার সবচেয়ে অপছন্দের ব্যক্তি সুবাহ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০