Shakil Shah
২১ মে ২০২২, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার নাম বেশি নিলে তোমার স্বামীর মন খারাপ হবে, মরিয়ামকে ইমরান খান

ভোরের দর্পণ ডেস্কঃ

এবার তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন।

শুক্রবার (২০ মে) মুলতানের এক সমাবেশে এমন মন্তব্য করায় সমালোচনার ঝড় বইছে ইমরান খানের বিরুদ্ধে।

গত ১৯ মে মরিয়াম নওয়াজ সারগোধা জনসভায় ইমরান খানের কঠোর সমালোচনা করেন। তার এ বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে ইমরান খান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেওয়া মরিয়ামের বক্তব্য আমাকে পাঠিয়েছেন একজন।’ তিনি বলেন, ‘ওই ভাষণে সে (মরিয়াম) এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই—মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’

একজন নারীকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যে হতবাক দেশটির সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পিটিআই চেয়ারম্যানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মরিয়ামের চাচা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

তিনি এক টুইট বার্তায় বলেছেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ভাষার ব্যবহার গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত। শাহবাজ বলেন, ‘দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।’

সম্প্রতি ইমরান খানের ব্যবহার করা দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া যায়। তাকে হত্যার ষড়যন্ত্রকারী সকলের নাম সম্বলিত একটি ভিডিও ক্লিপ আছে, এমন দাবি করার পর এ ঘটনা ঘটে।

ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল গত ১৭ মে এক টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। ওই কর্মসূচি শেষ করে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি ফোন চুরি হয়ে যায়। তবে এখনো সে ফোন দুটি উদ্ধার হয়েছে কিনা সেটি জানা যায়নি।

আরও পড়ুন::  মৃত্যুর পর দেহ দেখিয়ে টাকা উপার্জন!

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক মন্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে তার বিরুদ্ধে তোষাখানার উপহার দুবাইয়ে বিক্রি করার অভিযোগ করেন দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইমরান খান বলেন, ‘মেরা তোফা, মেরি মার্জি’।

সূত্র: জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০