Shakil Shah
১০ সেপ্টেম্বর ২০২১, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আম্পায়ার নাদির শাহকে শ্রদ্ধা জানিয়ে মিরপুরে এক মিনিট নিরবতা

ভোরের দর্পণ ডেস্ক:

ইন্টারন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ শুক্রবার বিকেলে সিরিজের পঞ্চম ম্যাচে মাঠে নামার আগে এক মিনিটের নিরবতা পালন করেছে উভয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। একই সঙ্গে সাবেক এই আম্পায়ারের স্মরণে নিরবতা পালন করেছে মিডিয়া কর্মী ও বিসিবির কর্মকর্তারা।

গত দুই বছর ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অনবতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই গতকাল রাত সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার ঢাকা লিগে দুই দশকের মতো খেলেছিলেন। তিনি ঢাকা লিগের আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়ন, কলাবাগান, আজাদ বয়েজসহ বেশ কয়েকটি বিখ্যাত ক্লাবের হয়ে খেলেছিলেন। ২০০৬ সালে তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে (বাংলাদেশ বনাম কেনিয়া) আম্পায়ার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন।

আম্পায়ার হিসেবে তিনি ৪০টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি নারী দলের আন্তর্জাতিক একদিনের ম্যাচ পরিচালনা করেছেন। এ ছাড়াও ৬ টেস্ট ও ২৩ ওয়ানডে ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। ৭৩টি ফাস্ট ক্লাস ম্যাচ, ১২৭ লিস্ট এ এবং ৫৪টি ঘরোয়া টি-টোয়েন্টি আম্পায়ার ও টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০