bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরও ১২৯০ মৃত্যুর কথা স্বীকার করল চীন

করোনাভাইরাস মহামারিতে চীনে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে যথেষ্ট। যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে, আক্রান্ত-মৃতের সংখ্যা নিয়ে লুকোচুরি করছে জিনপিং প্রশাসন। এর মধ্যেই নতুন করে প্রায় ১৩শ’ মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করল চীন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকায় নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যোগ করা হয়েছে।
সংশোধন করা হয়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন।

এতদিন এসব মানুষের মৃত্যুর তথ্য প্রকাশে বিলম্ব হওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে শিনহুয়া। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং সেসময় তাদের অনেকেরই করোনার টেস্ট করা হয়নি।

দ্বিতীয়ত, মহামরির তীব্রতায় মেডিকেল কর্মীরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সময়মতো তথ্য জমা দিতে পারেননি।

আরেকটি কারণ হিসেবে বলা হয়েছে, মহামারিতে করোনার চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছিল। তাদের অনেকেই কেন্দ্রীয় নেটওয়ার্ক সঙ্গে যুক্ত হতে পারেনি। ফলে সেখানে আক্রান্ত-মৃতের সংখ্যা পেতে দেরি হয়েছে।

এদিকে, সংশোধনের পরও চীনের মূল ভূখণ্ডে মোট মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের চেয়ে অনেক কম। করোনার উৎস হয়েও দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০