ঢাকা

আশুলিয়ায় ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৪:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর গোয়েন্দা পুলিশ।

রোববার সকালে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এরআগে শনিবার রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকার

কালাম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২১) ও হোসেন হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (৪৪)।

এবিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, মাদক কারবারি বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

Sponsered content