Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় জোরপূর্বক ওষুধের দোকানের সাইনবোর্ড খুলে ফেলার অভিযোগ

আশুলিয়ায় জোরপূর্বক ওষুধের দোকানের সাইনবোর্ড খুলে ফেলার অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাহিবা সার্জিক্যাল এন্ড মেডিকেল সেন্টার নামে একটি ওষুধের দোকানের নারী স্বত্বাধিকারী পারুল আক্তারকে শ্লীলতাহানি ও সাইনবোর্ড খুলে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে ডক্টরস জেনারেল হাসপাতালের মালিক ডা:লতিবুল বারীর বিরুদ্ধে। এঘটনায় ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় মাহিবা সার্জিক্যাল নামে ওই ওষুধের দোকানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহিবা সার্জিক্যাল এন্ড মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী পারুল আক্তার জানান, আমি সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে বৈধভাবে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছি। দীর্ঘ ৪মাস যাবত হুমকি ধামকি দিচ্ছিলো ডক্টরস জেনারেল হাসপাতালের মালিক ডা: লতিবুল বারী। আমার দোকানে ৪টি সাইনবোর্ড ছিলো, কোনো প্রকার অনুমতি ছাড়াই সে সেই সাইনবোর্ডগুলো খুলে ফেলেছে। আমরা কোনো প্রতিবাদ করিনি। বর্তমানে দোকানের ১টা সাইনবোর্ড ছিলো সেটিও আজ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খুলে ফেলেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি দিয়েছে। এঘটনায় কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে কিছুক্ষণ পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে ডা: লতিবুল বারীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) সোহেল বলেন, ৯৯৯ কল পেয়ে জামগড়া চৌরাস্তায় মাহিবা সার্জিক্যালের ওষুধের দোকানটি পরিদর্শন করেছি। দুপক্ষের সাথে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০