Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় ঢাকা জেলা ওলামা দলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

আশুলিয়ায় ঢাকা জেলা ওলামা দলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

ঢাকা জেলা ওলামা দলের আহবায়ক এইচ এম মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

দলটির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফেজ মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব মো: রবিউল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি নেতা শরীফুল আলম, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসাইন, সাবেক ছাত্রদল নেতা মো: ওসমান গণী, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মফিজুল ইসলাম ফকির, মাওলানা আবু সাইদ, মো: সেলিম ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন সহ প্রমুখ।

সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০