Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় নারী শ্রমিকের গায়ে পানি ভর্তি বোতল নিক্ষেপ

আশুলিয়ায় নারী শ্রমিকের গায়ে পানি ভর্তি বোতল নিক্ষেপ

আশুলিয়ায় নারী শ্রমিককে গালিগালাজ সহ গায়ে পানি ভর্তি বোতল নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে করমোপ কোম্পানী লিমিটেড নামের একটি কোরিয়ান কারখানার এমডি মিঃ হোং করিয়ান বস (৫৫) এর বিরুদ্ধে।

শনিবার দুপুরে এবিষয়ে ক্যামেরার সামনে এই সব তথ্য দেন ভুক্তভোগী। এর আগে ২ ই নভেম্বর আশুলিয়ার বেলমা এলাকায় কারখানাটিতে এই ঘটনা ঘটে। পরে থানায় একটি অভিযোগ দায়েরের বিষয়ে জানতে পেরে কারখানার কর্তৃপক্ষ চাকুরীচ্যুত করেছে বলেও ভুক্তভোগীর অভিযোগ।

ভুক্তভোগী নওসিন আক্তার যুথী

আইডি নং- ৯৭৯ ও ফ্যাক্টরি ১ এ দীর্ঘ ৫ বছর ধরে কিউসি পদে চাকরী করে আসছে।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন,

আমি কারখানায় দীর্ঘ ৫ বছর ধরে কিউসি পদে কাজ করে আসছি। গত ২ই নভেম্বর সকালের দিকে ফ্যাক্টুরীতে আগের দিনের ন্যায় আমার নির্ধারিত জায়গায় কাজ করছিলাম। এমন সময়ে কারখানার এমডি মিঃ হোং কোরিয়ান বস (৫৫) এসে অন্য শ্রমিক কাজে ভূল করায় তার দোষ আমার উপর চাপিয়ে দিয়ে গালিগালাজ করাসহ ধকম দিতে থাকে এবং ওই কারখানায় আইটি সেকশনে কর্মরত এরশাদ আলী দেওয়ানকেও গালিগালাজ করে। তখন অফিসের ফাইলপত্র এদিক-সেদিক ছুড়ে মারতে থাকে। একপর্যায়ে মি: হোং আমার প্রতি ক্ষিপ্ত হয়ে পানি ভর্তি দেড় লিটারের একটি বোতল আমার গায়ে ছুড়ে মারে। এতে আমি প্রচন্ড আঘাত পাই। পরে ব্যাথা সহ্য করতে না পেরে কান্নাকাটি করি। এরআগেও কোরিয়ান মি: হোং সে শ্রমিকদের সাথে এ রকম আচরণ আরও করেছে, চাকরী হারানোর ভয়ে কেউ এর কোন প্রতিবাদ করতে পারে নাই। আমি কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ করার বিষয় জানতে পেরে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। সেই সাথে এরশাদ দেওয়ান আমার সাপোর্ট দেওয়ায় তাকেও কারখানা থেকে বের করে দেয়। সেই সাথে আমি কোথাও কোন চাকরী করতে পারবো না বলে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমি যাতে এর সুষ্ঠু বিচার পেতে পারি এজন্য প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।

কারখানার এমডি মিঃ হোং করিয়ান এর সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তার দোভাষী মন্টী এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজে ভুল করায় স্যার রাগ মূহুর্তে ছিলেন, এসময়ে যুথী স্যারের সামনে আসলে, স্যারের হাতে লেগে বোতল নিচে পরে যায়। বোতল তো তার শরীরে লাগেনি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম, তখন কোন ভিডিও ফুটেজ পাইনি। পরে ফুটেজ পেয়ে প্রমাণিত হয়েছে তবে অফিসের ফুটেজ দেখে যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০