Bhorer Darpan
৭ অক্টোবর ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

আশুলিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অ্যালিওন ফ্যাক্টরীর ম্যানেজার তাউস খান জনির উপর হত্যার উদ্যেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন-বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিক ও কর্মচারীরা। 

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কারখানাটির সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এর আগে রোববার বিকালে আশুলিয়ার স্মারক বিক্ষোভ মিছিলটি নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় অবস্থান নেয়। এতে মহাসড়কে ২০ মিনিট ধরে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, ছাত্রজনতার হত্যা মামলার আসামী শ্রমিক লীগ নেতা আবু-সামা মৃধা এ্যালিওন কারখানায় সে খালী গায়ে অনধিকার প্রবেশ করলে, সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে তার শ্যালক কথিত  স্বেচ্ছাসেবক দল নেতা আমান শেখ ভুট্টোর নেতৃত্বে ওই সিকিউরিটি গার্ডকে মারধর করে।

এ ঘটনায় সিকিউরিটি গার্ড থানায় একটি জিডি করেন। এরপর থেকে জিডি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি-হামকি দিতে থাকে। এরই সুত্র ধরে গত ৫ই অক্টোবর রোববার বিকালে কাজ শেষ করে অফিস থেকে ম্যানেজার জনি বাসায় ফেরার পথে বান্দু ডিজাইন সংলগ্ন বড়ইতলা এলাকায় পৌঁছালে তাদের নেতৃত্বে তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে পিটায় এবং চাকু দিয়ে পার মারে। একপর্যায়ে তার ডাক চিৎকারে লোকজন ছুঁটে আসলে তারা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নিকটস্থ আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অনতিবিলম্বে সন্ত্রাসীমূলক কাজে যারা জড়িতদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিও জানান তারা। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার জানান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০