Bhorer Darpan
৮ অক্টোবর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নানা অনিয়ম দূর্নীতি ও দলিল লেখকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঢাকার আশুলিয়া সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক সমিতির সদস্যরা। 

বুধবার দুপুরে আশুলিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে আশুলিয়া দলিল লেখক সমতির যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন বলেন, আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খাইরুল বাশার ভূইয়া পাভেল যোগদান করার পর থেকে দলিল রেজিষ্ট্রি করতে নানা অনিয়ম করে যাচ্ছেন। যোগদান করার কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর কাছে ঘুষ দাবী করলে তাকে অফিস থেকে বের করে দেন তারা। দলিল লেখকরা দলিল সম্পাদন করতে নিয়ে গেলে নানা আইনের কথা বলে দলিল রেজিষ্ট্রি না করে ফিরিরে দেন। ওই দলিল করতে হলে মোটা অংকের টাকা দাবী করেন বলেও তিনি অভিযোগ করেন। 

তিনি বলেন, এসব কারণে গত ১৭ই জুন থেকে সাব-রেজিষ্ট্রারের এক দফা প্রত্যাহারের দাবিতে সকল দলিল লেখকগণ কলম বিরতি শুরু করেন। সেই সাথে মানববন্ধন সহ আইন মন্ত্রণালয়, মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তর কার্যালয় ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে তার প্রত্যাহার চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

তবে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে একজন সহকারী সচিবকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিল করতে বলা হয়। এরপরে সরেজমিনে তদন্ত করে  রিপোর্ট দিয়েছেন কিনা জানা নেই। দ্রুত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া দলিল লেখক সমিতির সদস্য মো. শওকত হোসেন, মো. রেজাউল করিম, মো. আনোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০